ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে বলে মন্তব্য করেছে বিএনপি। নির্বাচন কমিশনের অনুরোধে দলের চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আগামী ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি নির্ধারিত ছিল। সফরের অংশ হিসেবে জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার চেষ্টা করছে। এই লক্ষ্যেই সারাদেশে ধারাবাহিক রাজনৈতিক সহিংসতা ঘটানো হচ্ছে।
তিনি দাবি করেন, ইতোমধ্যে ওসমান হাদি (শহীদ শরিফ ওসমান বিন হাদি) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একইভাবে বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের, বিশেষ করে বিএনপির একাধিক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সম্প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডও এরই অংশ বলে মন্তব্য করেন তিনি।
এসব ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব বলেন, অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি।
সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সহিংসতা প্রতিরোধ এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
দলীয় সূত্র জানায়, জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, দলীয় কর্মসূচি এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের আশঙ্কা, নির্বাচনের আগে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়লে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যা দেশের জন্য কোনোভাবেই ইতিবাচক নয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ইসির অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত: ১১:৩০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬