
শহীদুল ইসলাম বাবর, চুনতী মাহফিল থেকে
লোহাগাডায় চুনতীর ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.)মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়র অধ্যাপক ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার বলেছেন, ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, ইসলাম জীবন ব্যবস্থার নাম।
রাত সাড়ে এগারটার সময় বিদায় হজ্বে রাসুল (স:) এর প্রদত্ত ভাষনের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে তার নির্দিষ্ট তকরির শুরু করেন।
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফিজুল হক নেজামী ও মোহাদ্দিস মাওলানা ফারুক হোসাইনের পরিচালনায় সমাপনী দিবসের পৃথক ৪টি অধিবেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে আন্দরকিল্লাহ শাহী জামে মসিজদের খতিব আলহাজ শাহ মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানি, চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ মাওলানা সিরাজুল আরেফীন ছিদ্দিকী, সিতাকুন্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আলহাজ মাওলানা হোছাইন আহমদ ও গারাঙ্গীয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল মালেক।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























