
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
আমিরাবাদ সুফিয়া আলীয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার প্রাক্তন ছাত্র, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়, আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব, আমিরাবাদের আগামী দিনের আশা আকাঙ্কার প্রতীক, সমাজসেবক ও শিক্ষানুরাগী মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম মানুষকে মানবতা, ইনসানিয়াত শিক্ষা দেয়। মানুষের সামাজিক অধিকার ইসলাম প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করেছেন আল্লাহর জমিনে শান্তির সুশীতল ছায়া। পৃথিবী থেকে সব প্রকারের হিংসা, বিদ্বেষ, মারামারি হানাহানি দূর করেছে। ইসলাম শুধু নিজ ধর্মের লোকদের ওপর জুলুম করতে নিষেধ করেনি বরং অন্য ধর্মের লোকদের ওপরও অন্যায় ও জুলম করতে কড়াভাবে নিষেধ করেছে। মহান রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির সেরা মানবরূপে সৃষ্টি করেছেন। তিনি আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে অধিষ্টিত করেছেন।আমরা মুসলমান। আমাদের পরিচয়, আমরা আমাদের নবী (সা.)-এর প্রকৃত অনুসারী। আমাদের ধর্ম ইসলাম।
২৭ডিসেম্বর সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্য আমিরাবাদ পশ্চিম পাড়ায় প্রতিষ্টিত ওহিদিয়া ফোরকানিয়া এবতেদায়ী মাদরাসার বার্ষিক সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি
আজিজুল হক মুকুল`র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আজিজুল হক।
ওয়ায়েজ ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল বশর, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা গাজী মোস্তাক আহমদ।
এসময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন ঔষধ ব্যবসায়ী মুহাম্মদ আশরাফ, ব্যবসায়ী মুহাম্মদ আবুল বশরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















