শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট
শ্রম ও কর্মসংস্থান এবং পাট বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চন্দনাইশ-সাতকানিয়া আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, কোন মহল যেন ইসলামের নামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সৃষ্টি করতে না পারে সেজন্য দেশের মানুষকে
ঐক্যবদ্ধ এবং সজাগ থাকতে হবে। তিনি ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮ ঘটিকার সময় সাতকানিয়ার কেওঁচিয়া ইসলামী তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজিত বার্ষিক সিরাতুন্নবী (স:) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পুটিবিলা ইসলামিয়া হামিদিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক এ বি এম এনামুল হক সিকদার ও আলহাজ ইউসুফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কেরানিহাট মা শিশু জেনারেল হসপিটাল এর চেয়ারম্যান ওসমান আলী। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব নাসির উদ্দিন উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুস,সাধারন সম্পাদক রিপন কান্তি দাশ সুজন ও জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী। আলহাজ্ব মাওলানা হাফেজ এমদাদুল হক সুলতানী মাওলানা মামুনুর রশিদ নুরী মাওলানা ইউসুফ হেলালি হাফেজ মাওলানা মামুনুর রশিদ হাফেজ মাওলানা মোঃ হারুন তক্রির পেশ করার কথা রয়েছে। মাহফিল পরিচালনা করেছেন জসিম উদ্দিন
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























