ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়ন এর ক্যারিয়ার গাইডলাইন ও ইফতার মাহফিল -১৯ গত ২৫ মে শনিবার সংগঠনের সভাপতি মুহাম্মদ নেছারুলহকের সভাপতিত্ত্বে নগরীর ভোজ চাইনিজ রেস্টোরেন্ট হল এ অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রটারী মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও সহ- সভাপতি মুহাম্মদ খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রুপালী ব্যাংক লিমিটেডের সম্মানিত ডিরেক্টর মুহাম্মদ আবু সুফিয়ান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইয়ুথ ওয়েলফেয়ার ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড.মুহাম্মদ আলী চৌধুরী। উন্নত ক্যারিয়ার গঠনে এইচ.এস.সি পরীক্ষার্থীদের করণীয় এই প্রতিপাদ্য নিয়ে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ারেরর অতিরিক্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরানীহাট মা-শিশু হাসপাতাল এর ভাইস- চেয়ারম্যান মো:আজিজুল হক, ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক শহীদুল ইসলাম বাবর,সেভেন বিএম ব্রিকস এন্ড কোং এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো: শামসুল ইসলাম, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাস্টার জয়নাল আবেদীন,গ্রিন প্যারাডাইস ডেভলাপমেন্ট লি: এর ম্যানেজিং ডিরেক্টর ও কেঁওচিয়া সমিতি চট্টগ্রাম এর আহবায়ক শেখ সালাহ্ উদ্দিন দিনার,কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির নব নির্বাচিত সহ-সভাপতি মো: আবছার, মো:শাহেদুল ইসলাম,নুর উদ্দিন চৌধুরী বাবর ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ আবু তাহের প্রমুখ। তাছাড়া আরো বক্তব্য রাখেন নুরুল আনসার,মু.আরিফ উল্লাহ্, ইরফান শিকদার,এস.এম নাজিম উদ্দিন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























