ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান ও ক্লাস নিলেন ইউএনও শরীফ উল্যাহ

নিজস্ব প্রতিবেদকঃ 

ধারাবাহিক অভিযান ও পরিদর্শনের অংশ হিসেবে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ`র শিক্ষার কার্যক্রম, ইভটিজিং প্রতিরোধে অভিযান এবং শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কার্যক্রম চলছে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার লোহাগাড়ায় যোগদানের পর পরই এসব উদ্যোগ নিয়েছেন। তাতে বেশ সাড়াও পাচ্ছেন। তার এমন উদ্যোগকে বিভিন্ন মহল ধন্যবাদ জানিয়ে আসছেন।

তারই অংশ হিসেবে ১৬ আগস্ট সকালে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান ইউএনও শরীফ উল্যাহ। পরে তিনি সেখানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেন।
কয়েকটি ইংরেজি শব্দের সঠিক উত্তর দিতে পারায় জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রকে নগদ ৫০০ টাকা পুরস্কার প্রদান করেন তিনি।একই দিনে এই দুটি প্রতিষ্ঠান ও সুফিয়া আলিয়া মাদ্রাসার সামনে ও সংলগ্ন রাস্তাসমূহে ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

তিনি জানান, লোহাগাড়া উপজেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শুরু থেকেই কিছু পরিকল্পনা করে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষকগণ আমাকে প্রতিটি কাজে ব্যাপক সহযোগিতা করছেন। আমাদের উপজেলার শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসারও আমাকে সকল কাজে আন্তরিক সহযোগিতা করছেন। আশা করি, দ্রুতই এর সাফল্য আসবে। তিনি আরও বলেন, আমরা যারা দায়িত্বশীল পদে আছি, আমরা যারা শিক্ষক, অভিভাবক, আমাদেরকেই ছাত্র-ছাত্রীদেরকে সঠিক দিক-নির্দেশনা দিতে হবে, কৌশল শেখাতে হবে, উৎসাহ দিতে হবে, সাফল্যের পথ দেখাতে হবে। তবেই তারা শিক্ষাজীবনে ভালো করতে পারবে। স্কুল, মাদ্রাসার সামনে কেউ ইভটিজিং করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান ও ক্লাস নিলেন ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত: ০৯:৫০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২