
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। যোগদানের পর থেকেই লোহাগাড়ার শিক্ষাখাতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ব্যতিক্রমী ইনেক কাজ করে যাচ্ছেন, এতে অল্প সময়ের মধ্যেই তিনি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন। তিনি একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে শিক্ষা বিস্তারকে বেশি প্রাধান্য দিয়ে যাচ্ছেন। তিনি চান শিক্ষার ক্ষেত্রে লোহাগাড়া একটি মডেল উপজেলা হবে।
তাঁর নিয়মিত সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি আজ ১১ অক্টোবর সকালে পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলার চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি সেখানে ২৫ মিনিটের মতো ক্লাস নেন। সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন অজানা বিষয়ে জানতে ও শিখতে পারে ক্ষণিকের এই শিক্ষকের কাছে। জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু দিক-নির্দেশনাও পেয়েছে তারা। তিনি চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শ্রেণীকক্ষের ছাত্র-ছাত্রীদের পড়াশুনার বিষয়ে খোঁজ-খবর নেন। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান চুনতি সরকারি বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা। পরে তিনি বিদ্যালয়ের পড়া-লেখা ও শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে সকল শিক্ষককে কাজ করতে অনুরোধ জানান।
চুনতি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আকতার জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আকস্মিক পরিদর্শনে আসা মানে বিদ্যালয়ে শিক্ষার গুণগতমান আরো বৃদ্ধি পাওয়া। তার ক্লাস নেয়ার কারণে শিক্ষার্থীরা খুবই আনন্দিত। তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। স্যারের শিক্ষার প্রতি আন্তরিকতা, দরদ ও ত্যাগ থেকে সত্যিই আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা অত্যন্ত আনন্দিত এমন একজন অভিভাবক পেয়ে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। শিক্ষকদের পাঠদান মনোযোগ দিয়ে শুনে অনুধাবন ও অনুকরণ করতে হবে। প্রতিদিন ক্লাসের পাঠ্য বইয়ের কাজ দিনেই শেষ করতে হবে। রাষ্ট্র ও সমাজ আজ তোমাদের দিকে তাকিয়ে আছে।তোমরাই আগামী দিনে এক একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে। তোমরাই আগামী দিনের সুন্দর- সমৃদ্ধিশালী সোনার বাংলাদেশ বিনির্মাণ করার কারিগর হবে। তোমাদেরকেই আগামীর উন্নত বাংলাদেশ পরিচালনা করতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















