রায়হান সিকদার,লোহাগাড়াঃ
সাতকানিয়া লোহাগাড়ার মাননীয় সাংসদ,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির একান্ত আস্হাভাজন ব্যক্তিত্ব, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাটের আপন ছোট ভাই লোহাগাড়ার কৃতি সন্তান আব্বাস গনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে ফার্মেসী বিভাগ হতে অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছে। তার প্রাপ্ত পয়েন্ট: ৩.৮৮।
মেধাবী ছাত্র আব্বাস গনি উপজেলার সদর ইউনিয়নের সিকদার পাড়ার মরহুম হেফাজতুর রহমান সিকদারের ৬ষ্ট সন্তান।
মেধাবী ছাত্র আব্বাস গনি লোহাগাড়া উপজেলার নজমুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসি পরীক্ষায় সাধারণ গ্রেডে,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি লাভ করেছেন। পায়।পরবর্তীতে তিনি গোলাম বারী উচ্চবিদ্যালয় হতে এসএসসি এবং ঢাকা বি এফ শাহীন স্কুল এন্ড কলেজ হতে এইচএসসিতে জিপিএ-৫ লাভ করেছেন ।তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট হতেও বৃত্তি লাভ করেছেন বলে জানা গেছে।
এছাড়াও তিনি বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির সাথে প্রতিযোগিতা করেছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত ফার্মা অলিম্পিয়াডে ফার্স্ট রানার আফ এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি তে অনুষ্ঠিত ফার্মা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছেন।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় হতে এবারে অনার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেনীতে প্রথম অর্জন করে তার পরিবারের মুখ উজ্জল করেছেন।
প্রথম শ্রেনীতে প্রথম অর্জনকারী মেধাবী ছাত্র আব্বাস গনির জন্য লোহাগাড়াবাসীর কাছ থেকে তার বড় ভাই আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট দোয়া চেয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















