ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দিতে হবে: ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের মাধ্যমে দেশে মিথ্যা ইতিহাস তৈরি করেছিল। এখন সেই ইতিহাসের মুখোশ খুলে দিতে হবে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগেই ৩০০ আসনে কোন প্রার্থী জয়ী হবে তার নকশা তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে ভোটার তালিকা করা হলেও সেই নির্বাচন ছিল নিয়ন্ত্রিত। পরিকল্পিতভাবেই ওয়ান ইলেভেন সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়। এর ধারাবাহিকতায় গত ১৫ বছর তারা বাংলাদেশকে ধ্বংস করেছে।

ড. মঈন খান অভিযোগ করেন, আওয়ামী লীগ শুধু রাষ্ট্র নয়, শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করেছে। শেখ হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ দেশে জনগণ কখনোই আধিপত্যবাদ মেনে নেয়নি।

আগামী নির্বাচনের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হলো শিডিউল প্রকাশ করে ভোটের তারিখ নির্ধারণ করা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আ.লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ খুলে দিতে হবে: ড. মঈন খান

প্রকাশিত: ০৪:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫