ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লামা শাহ আহমদ শফী’র ইন্তেকালে ড. আবু রেজা নদভী এমপি’র গভীর শোক জ্ঞাপন 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন চট্টগ্রাম -১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বিবৃতিতে ড. নদভী বলেন, আল্লামা শাহ আহমদ শফী একজন মুহাক্কিক আলেম, মুহাদ্দিস ও মোফাচ্ছির হিসাবে সুপ্রসিদ্ধ ছিলেন। ভারতীয় উপমহাদেশের ইলমে দ্বীনের প্রথম ও প্রধান সুতিকাগার ভারতের দারুল উলুম দেওবন্দের আদলে উসুলে খাস্তগানা তথা ৮ নীতিমালার উপর প্রতিষ্ঠিত এবং পরিচালিত বাংলাদেশের সর্ববৃহৎ কওমী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) তাঁর সুযোগ্য পরিচালনায় মুসলিম উম্মাহের স্বার্থে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অধিকতর ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
ড.নদভী বলেন, অধিকার বঞ্চিত কওমী মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জাতির মূল ধারায় ফিরিয়ে আনা এবং কওমী সনদের সরকারী স্বীকৃতি আদায় ও সরকারী চাকুরীতে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরির মূল সুতিকাগার হাটহাজারী মাদ্রাসা। বিভিন্ন চ্যালেঞ্জ আর ষড়যন্ত্র মোকাবেলা করে যাঁর সুযোগ্য নেতৃত্বে কওমীদের এতো বড় অর্জন তিনি হচ্ছেন শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রাহঃ)। নাস্তিক- কাদিয়ানীসহ ইসলাম বিদ্বেষী বিভিন্ন অপঃশক্তির অপতৎপরতা রোধে আল্লামা শাহ আহমদ শফী (রাহঃ) এর নেতৃত্বে গঠিত “হেফাজতে ইসলাম বাংলাদেশ” ইসলামের রক্ষাকবচকারী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। ড.আবু রেজা নদভী আরো বলেন, তাঁর ইন্তেকালে ইলমী অঙ্গনে সৃষ্টি হলো এক বিরাট শূন্যতা এবং আলেম- ওলামারা হারালো একজন বিশ্বস্ত অভিভাবক। তিনি আল্লামা শাহ আহমদ শফী’র মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়তে লোহাগাড়া সদরে চেয়ারম্যান পদে লড়তে চান আবদুস সামাদ আজাদ

আল্লামা শাহ আহমদ শফী’র ইন্তেকালে ড. আবু রেজা নদভী এমপি’র গভীর শোক জ্ঞাপন 

প্রকাশিত: ০৮:২৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০