ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আলহাজ্ব মোস্তফিজু রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ

রায়হান সিকদার

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষামূলক প্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ।

২১আগস্ট( বৃহস্প্রতিবার) সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সেতার উদ্দিন আহমদ মেয়াদ শেষ হওয়ায় গর্ভনিং বডির সভার সিদ্ধান্ত মোতাবেক মোহাম্মদ ইলিয়াছ কে ভারপ্রাপ্ত অধ্যক্ষেন দায়িত্ব হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

দায়িত্ব প্রদানকালে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য  অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, অভিভাবক প্রতিনিধি মোঃ হারুনর রশীদসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা- কর্মচারির উপস্থিত ছিলেন।

কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ কলেজে ৩০বছর চাকরি সম্পন্ন করেছি। প্রতিযোগীতা নয়,সহযোগীতার মনোভাব নিয়ে এ কলেজের শিক্ষার মানকে এগিয়ে নিতে চাই। তিনি আরও বলেন, এ কলেজে যোগদান করে বেশ ভালো লাগছে। এখানে অসংখ্য ছাত্র ও শিক্ষক রয়েছেন, পড়ালেখার জন্য একটি চমৎকার পরিবেশ রয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমার দায়িত্ব হলো কলেজের একাডেমিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন এবং সার্বিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো। আমি ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ নিয়ে কলেজকে আরও উন্নত করার পরিকল্পনা করব। একটি ভারসাম্যপূর্ণ ও সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা কিছু প্রয়োজন, তার সবই করব। তাই সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আলহাজ্ব মোস্তফিজু রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ

প্রকাশিত: ০৪:০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫