
রায়হান সিকদারঃ
চট্টগ্রামে লোহাগাড়ায় বৃক্ষরোপন ও পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ কতৃপক্ষ।
২৫আগস্ট (সোমবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে ও কলেজ আঙ্গিনায় সুনিবিড় ছায়ায় রূপ দিতে এ উদ্যোগ নেয়া হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইউএনও বলেন, একটি গাছ বড় হয়ে যেমন ছায়া দেয়ার পাশাপাশি মানুষের উপকারে আসে, তেমনি তোমরাও বড় হয়ে সমাজ ও দেশের সেবা করবে। গাছের অসংখ্য উপকারের মতোই প্রত্যেকেরই গাছ লাগানো উচিত এবং একদিন তোমরাও মানুষের জন্য উপকারী হবে।চারা গুলোকে আমানতের মতো লালন করতে হবে।
আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে মোস্তফা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান কার্যালয়ের হিসাব রক্ষক তছলিমা আক্তার, গ্রুপের প্রধান আইন উপদেষ্টা এ্যাড. ইফতেখার জুয়েল, লোহাগাড়া শাখার ব্যবস্হাপক আবদুচ্ছালাম ও সৌদিয়া পরিবহনের লোহাগাড়া ইনচার্জ আজিজুল হকসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
পরে, অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মোঃ সাইফুল ইসলাম কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এসময় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান মুহাম্মদ তুষার, রোভার স্কাউট লিডার মাহফুজুল করিমের নেতৃত্বে স্কাউটদল ও রেড ক্রিসেন্ট গ্রুপের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















