ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আর্থিক লেনদেনের বিষয়ে সচিব ও প্যানেল চেয়ারম্যানরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবেঃ নবাগত ইউএনও

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪জুলাই (বৃহস্প্রতিবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল, বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য,লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা সমাজসেবা অফিসার রিদুয়ানুল করিম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইবনে মাসুদ রানা, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা গাজি বাহার উদ্দিন,চুনতি রেঞ্জ কর্মকর্তা আবির হাসান, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, সেক্রেটারি শাহজাদা মিনহাজ,ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, লোহাগাড়া উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারি মোঃ জহির উদ্দিন, চরম্বা ইউপি প্যানেল চেয়ারম্যান সৈয়দ হোসেন, কলাউজান ইউপির প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু, চুনতি ইউপি প্যানেল চেয়ারম্যান ইয়াছিন মাঝি, পুটিবিলা ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, আমিরাবাদ ইউপি প্যানেল চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম, পদুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লেয়াকত আলী, বড়হাতিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ওসমান, আইন শৃঙ্খলা কমিটির সদস্য, সনাতনী সম্প্রদায়ের নেতা পলাশ দাশ, মহিলা বিষয়ক অফিসের দিদার প্রমুখ।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধিজন, রাজনৈতিক নেতৃবন্দ ও গণমাধ্যম কর্মীরা বক্তব্য প্রদান করেন। বিভিন্ন জনের বক্তব্যের পরে তাদের বিভিন্ন প্রশ্নের জবাবে লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, ১৬বছর পরে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।এলাকার সমস্যা গুলো সমাধান করতে সকলের প্রচেষ্ঠা লাগবে। সকলকে দায়িত্ব নিতে হবে। চুনতি অভয়রান্য পুরো বিশ্বব্যাপী সমাদৃত, আমরা চুনতি বনকে রক্ষা করতে সবাই মিলে কাজ করতে চাই। মাদক, চুরি, নারী নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে। আর্থিক লেনদেনের বিষয়ে সচিব ও প্যানেল চেয়ারম্যানরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এতে কোন প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই। আপনারা শপথ করে জনপ্রতিনিধিত্ব করছেন,সেবা যেন সেবার মত হতে হবে। কিশোরগ্যাং প্রতিরোধে সচেতন হতে হবে। দুষ্কৃতকারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া যাবেনা। তথ্য,দিয়ে সহযোগিতা করবেন। আইনকে কখনো অবমাননা করা যাবেনা। ধর্ষণকারি,বলৎকারীদের কোন সমাজে স্থান দেওয়া যাবেনা।বালু, মাটি, পাহাড় কাটা যাবেনা। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।

তিনি আরও বলেন, ট্রমা সেন্টার চালু হলে মানুষের অনেক উপকারে আসবে। গ্রাম পুলিশদের একটিভ করতে হবে। একটিভ না হলে তাদেরকে বহিস্কার করে নতুনভাবে সার্কোলার দিয়ে নতুনভাবে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হবে। ভয় নিয়ে কোন চাকরি করা যাবেনা। উপজেলা প্রশাসন লোহাগাড়ার জনগণের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সভায় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আর্থিক লেনদেনের বিষয়ে সচিব ও প্যানেল চেয়ারম্যানরা জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবেঃ নবাগত ইউএনও

প্রকাশিত: ০৪:২৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫