
রায়হান সিকদারঃ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নামকরণে ক্রীড়া সংগঠন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটির নতুন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক,চট্টগ্রামস্থ টেরিবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন চৌধুরী।
গত ২৫অক্টোবর তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম ইসলাম রাশেদ ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক ঘোষণার মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ক্রীড়া সংগঠক নাছির উদ্দিন চৌধুরীর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া গ্রামে। তার বাবার নাম ইউনুচ মিয়া। নাছির উদ্দিন চৌধুরী পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি উত্তর পদুয়া মোহাম্মদপুর ইউনুছ সওঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
নব গঠিত চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নাছির উদ্দিন বলেন, সংগঠনের উন্নয়নে তার দক্ষতা, সততা, মেধা ও মনন দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করব। সংগঠনকে গতিশীল করতে আমার ভূমিকা থাকবে। সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















