রায়হান সিকদার,লোহাগাড়াঃ
মোঃ সাইফুল অালম চৌধুরী। তার পিতার নাম মরহুম মাস্টার আবদুল মজিদ। তার বাড়ী চরম্বা নাছির মোহাম্মদ পাড়া। সাইফুল আলম চৌধুরীর রাজনীতি শুরু ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে। ছোটকাল হতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ততা হয়েছিলেন। তিনি ১৯৮৪-৮৫সালে চরম্বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ছাত্রলীগের সভাপতি থাকাকালীন সময়ে তার মরহুম বাবা মাস্টার আবদুল মজিদ চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। সাইফুল আলম ১৯৮৮ সালে বার আউলিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক, ১৯৯৩ সালে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, পরবর্তীকালে সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি এবং ১৯৯৫ সালে বঙ্গবন্ধু ল কলেজে অহিদ সিরাজ স্বপন পরিষদের তথ্য ও গবেষনা সম্পাদক ছিলেন। ১৯৯৮ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত তিনি চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে তিনি কখনো হাল ছাড়েনি। বর্তমানে তিনি লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আওয়ামীলীগ নেতা সাইফুল আলম চরম্বাবাসীর মানুষের জন্য তাদের পাশে থেকে সেবা করতে চাই। তিনি এছাড়াও এলাকায় চরম্বা নাছির মোহাম্মদ পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নামকরণে একটি বিদ্যালয় প্রতিষ্টিত করেছেন। তিনি এলাকার অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আ`লীগ নেতা সাইফুল আলম চৌধুরীর সাথে আলাপকালে তিনি উক্ত প্রতিবেদককে জানান, আমি চরম্বার, চরম্বা আমার। চরম্বার মানুষের সেবা করতে চাই। এলাকার মানুষের ভালবাসা পেলে অবশ্যই আগামী চরম্বা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন, দীর্ঘদিন রাজনীতি করেছি মানুষের ভালবাসা পেয়েছি। দেশ এখন অনেক এগিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় সাতকানিয়া লোহাগাড়ায় বিভিন্ন এলাকার রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন ধরণের উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি,চরম্বাবাসী আমাকে খুব ভালবাসেন। তাদের ভালবাসায় আমি মুগ্ধ হয়েছি। তাই যতদিন বেঁচে থাকব,ততদিন চরম্বার সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক সাইফুল আলম চৌধুরী চরম্বার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 





















