
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন আমিরাবাদ ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, উক্ত ওয়ার্ডের বর্তমান সুযোগ্য মেম্বার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মৃনাল কান্তি দাশ (মিলন মেম্বার)।
২৩সেপ্টেম্বর (বুধবার) দুপুরে এলাকার মান্যগণ্য ব্যাক্তিদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসে ফরম জমা দেন তিনি।
এসময় তিনি জানান, বিগত নির্বাচনে আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম। এবারে মেম্বার পদে মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিগত নির্বাচনে মানুষের ভালবাসা নিয়ে বিপুল ভোটে মেম্বার পদে নির্বাচিত হয়েছিলাম। নির্বাচিত হওয়ার পর মানুষের সেবা করেছি।এলাকার উন্নয়নে কাজ করেছি। কোন অন্যায়কে প্রশ্রয় দিইনি। মানুষের ভালবাসা পেয়েছি। তিনি আরও জানান,
আমি আবারও মানুষের সেবা করতে চাই। নির্বাচিত হলে ৯নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে কাজ করে যাবো।
দলমত নির্বিশেষে এলাকাবাসীর দোয়া ও সমর্থন অাশির্বাদ কামনা করছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















