
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ চেরী গ্রামার স্কুলের বার্ষিক পুরুস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭ নভেম্বর( বৃহস্প্রতিবার) সকালে স্কুলের আয়োজনে স্কুল প্রাঙনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ডা. জালাল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবু জাফর।
স্কুলের সহকারি শিক্ষক সাদিকাতুল মুজতবার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন স্কুলের সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুন কান্তি পাল, হাসেম পার্ক ও হাসেম টাওয়ারের স্বত্বাধিকারি সমাজসেবক আলহাজ্ব আবুল হাসেম , লোহাগাড়া উপজেলা কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সেক্রেটারি মাস্টার রাশেদুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ রায়হান সিকদার।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মইন উদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক সায়েদ হোসেনসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকরা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা অর্জনের মধ্য দিয়ে এদেশে ও সমাজের জন্য আগামীতে অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















