
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০ অক্টোবর অামিরাবাদ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।
আসন্ন আমিরাবাদ ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমিরাবাদ সুখছড়ি গ্রামের কৃতি সন্তান,যুব সমাজের অহংকার অসীম দাশ বাচ্চু।
১৭ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে তিনি মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আমিরাবাদের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী অসীম দাশ বাচ্চু জানান,আমি এলাকার মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে মেম্বার পদে নির্বাচন করছি ।এলাকায় ইতিমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছি। মানুষের ভালবাসায় সাড়া পাচ্ছি ব্যাপকভাবে। নির্বাচিত হলে ৮নং ওয়ার্ড সন্ত্রাস ও মাদকমুক্ত করতে কাজ করব। সৃষ্টিকর্তায় অশেষ কৃপায় আগামী নির্বাচনে তিনি মেম্বার পদে নির্বাচিত হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
মেম্বার পদপ্রার্থী অসীম দাশ বাচ্চু এলাকার মানুষের আর্শিবাদ, ভালবাসা ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















