
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০অক্টোবর অামিরাবাদ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
আসন্ন আমিরাবাদ ইউপির নির্বাচনে ৬নং ওয়ার্ডে মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আমিরাবাদ মল্লিক ছোবাহান বেপারী পাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র যুবলীগ নেতা মোঃ আক্কাস উদ্দিন।
২০ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মেম্বার পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় সাথে ছিলেন দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু,তরুণ সংগঠক শাহনেওয়াজ, ইয়াছিনুল হক ছোটন ও মোজাম্মেল হক।
৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ আক্কাস উদ্দিন মল্লিক ছোবহান তরুণ ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও বায়তুল মামুন জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
মেম্বার পদপ্রার্থী মোঃ আক্কাস উদ্দিন জানান,মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়ে মেম্বার পদে নির্বাচন করছি। তরুণরা সারাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নেতৃত্বে দিচ্ছেন। তারুণ্যের উচ্ছাসে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরও জানান,আমি আমিরাবাদের ৬নং ওয়ার্ডের অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের সমর্থন, দোয়া ও সহযোগীতা চাই।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















