
নিজস্ব প্রতিবেদকঃ
আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২০অক্টোবর অনুষ্ঠিত হবে । তারই ধারাবাহিকতায় আসন্ন আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী,মল্লিক ছোবাহান হাজির পাড়ার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের প্রবীণ শিক্ষাবিদ মরহুম মাস্টার সিদ্দিক আহমদ চৌধুরীর সুযোগ্য পুত্র সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাফর আলম চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মল্লিক ছোবাহান হাজির পাড়া ফোরকানিয়া মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষাবিদ, অত্র এলাকার কৃতি সন্তান অধ্যাপক শামশুদ্দোহা চৌধুরীর সভাপতিত্বে নির্বাচনী বৈঠকে বক্তব্যে রাখেন মল্লিক ছোবাহান হাজির পাড়া গ্রামের কৃতি সন্তান, ডিভাইন গ্রুপের এমডি, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও শিল্পপতি আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন, বিশিষ্ঠ রাজনীতিবিদ ও হাজির পাড়া গ্রামের কৃতি সন্তান এসএম ছলিমুদ্দিন খোকন চৌধুরী,ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী, সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী,বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি আবদুল জলিল চৌধুরী বাহাদুর, সমাজসেবক জামাল হোসেন চৌধুরী,আবদুল মাজেদ চৌধুরী মন্টু, সাবেক মেম্বার তাজুল ইসলাম চৌধুরী,সাবেক মেম্বার আতাউর রহমান চৌধুরী বাবুল,আমিরাবাদের ৫নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জাফর আলম চৌধুরী, মল্লিক ছোবাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর চৌধুরী মনি,সাংবাদিক এম সাইফুল্লাহ চৌধুরী,শিক্ষাবিদ মোহাম্মদ আলী সিদ্দিকি, মুহাম্মদ বাহাদুর চৌধুরী, সমাজসেবক মরহুম জিয়াবুল হক সওদাগরের সুযোগ্য পুত্র প্রবাসী আনসার আহমদ চৌধুরী,মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র এলাকার কৃতি সন্তান তৌহিদুল ইসলাম চৌধুরী ও আবদুল বাকি।
নির্বাচনী বৈঠকে বক্তারা জানান, মল্লিক ছোবাহান হাজির পাড়া গ্রামের কৃতি সন্তান শিক্ষানুরাগী ও সমাজসেবক জাফর আলম চৌধুরীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হতে হবে।ঐক্যের বিকল্প নেই। জাফর আলম চৌধুরীকে ৫নং ওয়ার্ডে মেম্বার পদে অবশ্যই জনগণের গণরায়ে অবশ্যই বিজয়ী লাভ করবে।
আমিরাবাদের ৫নং ওয়ার্ডে মেম্বার পদে জাফর আলম চৌধুরীকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ।
নির্বাচনী বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















