
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন আমিরাবাদ ইউপি নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বার অাউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি,মল্লিক ছোবাহান সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী আলমগীর চৌধুরী মনির সুযোগ্য সহধর্মীণি ও ইউপির বর্তমান মহিলা মেম্বার নারীনেত্রী মর্জিনা অাক্তার চৌধুরী মনি।
২২ সেপ্টেম্বর সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় হতে মহিলা মেম্বার পদে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মল্লিক ছোবাহান হাজির পাড়ার মুরুব্বী জামাল উদ্দিন চৌধুরী,
আমিরাবাদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী,আমিরাবাদ ইউপির ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আতাউর রহমান চৌধুরী,মহিলা মেম্বার পদপ্রার্থী মর্জিনা আকতার চৌধুরী মনি ও ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ প্রমুখ।
মহিলা মেম্বার পদপ্রার্থী মর্জিনা আকতার চৌধুরী মনি জানান,আমি গতবারে মহিলা মেম্বার পদে নির্বাচিত হওয়ার এলাকার নারীদের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করেছি। মানুষের ভালবাসা পেয়েছি। তিনি আরও জানান, আমি এবারে নির্বাচিত হলে নারীদের কে স্বাবলম্বী করতে কাজ করব ইনশাল্লাহ।আপনাদের সমর্থন, দোয়া ও সহযোগীতা কামনা করছি ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















