লোহাগাড়া অফিসঃ
লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি এলাকায় উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য বাদশা খালেদ ১৯৯৯ সালে শেখ রাসেলের নামকরণে শেখ রাসেল স্মৃতি সংসদ প্রতিষ্টা করেন। দীর্ঘদিনের শেখ রাসেল স্মৃতি সংসদের অফিসে দুর্বৃত্ততা অফিস ভাংচুর ও গুলি চালিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।২২জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটেছে।দুর্বৃত্ততা অফিসের ৪/৫টি চেয়ার ভাংচুর চালায়।
ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই সোহেল সিকদার,এএসআই বিল্লালের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ ঘটনাস্থল হতে একটি গুলির কোসা ও দুটি গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম মুঠোফোনে জানান,এ ঘটনার সংবাদ পাওয়ার পর এসআই সোহেল সিকদার ও এএসআই বিল্লালকে ঘটনাস্থলে পাঠিয়েছি।
ঘটনাস্থল হতে কিছু আলামত জব্দ করা হয়েছে।
এ ঘটনা তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















