
নিজস্ব প্রতিবেদকঃ
অাসন্ন অামিরাবাদ ইউনিয়র পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের মনোনীত মেম্বার পদপ্রার্থী ও ইউপির বর্তমান মেম্বার মোঃ আইয়ুব মোরগ প্রতিক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচার-প্রচারনা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
সাধারণ ভোটাররাও মোরগ প্রতীকে ভোট দিয়ে তাকেই নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
১০ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত তার নির্বাচনী বিভিন্ন পাড়ায় ও মহল্লায় গণসংযোগে ব্যস্ত সময় পার করেন তিনি।
মেম্বার প্রার্থী ও ইউপির সফল মেম্বার মোঃ আইয়ুব জানান,আমি আপনাদের সেবক হতে চাই, ভালবাসা চাই,সমর্থন চাই,দোয়া চাই। বিগত দিনে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে ও মানুষের কল্যাণে সবসময় কাজ করেছি। এলাকার জনগণ আমার সাথে আছে । তাই পুণরায় জনগণের পছন্দের প্রতীক মোরগ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি নির্বাচিত হলে এলাকা থেকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম বন্ধ করে ৭নং ওয়ার্ডকে একটি মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। শিক্ষাক্ষেত্রে সহসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করে যাবো ইনশা’অাল্লাহ।
মেম্বার প্রার্থী মোঃ আইয়ুব আমিরাবাদের ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















