ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাবাদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটাস্থ রাজমহল কমিউনিটি সেন্টারে আমিরাবাদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ রহিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, আমাদের মা বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। আল্লাহ তাহার কবরে জান্নাতের টুকরা বানিয়ে দিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

বিএনপি নেতা এস এম সাহাব উদ্দিন ও যুবদল নেতা বাহাদুর চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি আনছার উদ্দিন আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ আলম, মাস্টার আলী আহমদ, নজরুল ইসলাম, যুবদল নেতা আবু তালেব রুবেল, মুসলিম উদ্দিন, বিএনপি নেতা মোরশেদুল আলম চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরীর, নুরুল আলম কোম্পানী, সিরাজুল ইসলাম, মাহবুবর রহমান, আলাউদ্দিন বাচ্চু, ডাঃ মহিউদ্দিন, আব্দুল মালেক, মাস্টার মোঃ আলী সিদ্দিকী, মোঃ শোয়াইব, নুরুল কবির সওদাগর, মোঃ নোমান, যুবদল নেতা নাজিম উদ্দিন, কাইছার আহমদ চৌধুরী মুন্না, নাজিম উদ্দিন, ছাত্রদল নেতা মকছুদ হোসেন, কায়েস উদ্দিন, শ্রমিক দল নেতা এস এস দেলোয়ার ও জমির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আমিরাবাদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত: ০৬:২০:২৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬