
নিজস্ব প্রতিবেদকঃ
গত ২০ অক্টোবর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন যুব সমাজের অহংকার এসএম ইউনুচ।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এসএম ইউনুচকে সংবর্ধনা দিলেন লোহাগাড়া উপজেলা তাঁতীলীগ।
২৭ অক্টোবর বিকেলে বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে বাঙ্গালিয়ানা রেষ্টুরেন্টে উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দরা এ সংবর্ধনার আয়োজন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান এসএম ইউনুচকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে দেন।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সভাপতি ডাঃ জয়নাল আবেদীন,লোহাগাড়া উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক,সাগর এভিয়েশন হজ্ব কাফেলার চেয়ারম্যান, পদুয়া ফরিয়াদেরকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি শাহজাদা আবুল কাসেম, পদুয়া ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ শব্বির আহমদ, আমিরাবাদ ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।
এছাড়াও উপজেলা তাঁতীলীগের নেতৃবৃন্দ ও উপজেলার ৯ইউপির সভাপতি-সম্পাদকবৃন্দরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




