ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাবাদে  টংকাবতী খাল পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা ব্রিজ এলাকায় টংকাবতী খালের দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে পরিদর্শন করতে এসেছেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে তিনি খালের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদানের আশ্বাস দেন।

স্থানীয় এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, আমার বাড়ির পার্শ্বে টংকাবতী খাল। এ খালে বটতলী স্টেশনের পলিথিন ও প্লাসিকসহ বিভিন্ন বজ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে আমাদের পুরো এলাকায়। খালটি ভরাট হয়ে যাচ্ছে। মাত্রাতিরিক্ত দূষণের কারণে খালের পানিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। খালের দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় এমপি মহোদয়কে অবহিত করেছি।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, নদী আমাদের জীববৈচিত্র্য, কৃষি ও মৎস্যসম্পদের প্রধান উৎস। শিল্পবর্জ্য, প্লাস্টিক ও গৃহস্থালির আবর্জনা ফেলে নদী দূষণ করা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক। তিনি নদীর তীরবর্তী অবৈধ দখল উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনা জোরদার এবং সচেতনতা তৈরী করতে হবে। পরিবেশ দূষণ থেকে বাঁচতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তি কঠোর নির্দেশনা প্রদান করবেন বলে আশ্বাস দেন।

এমপি শাহজাহান চৌধুরী আরও বলেন, স্থানীয় জনগণকে নদী রক্ষায় সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। “নদী বাঁচলে দেশ বাঁচবে। তাই সবাইকে একসাথে কাজ করতে হবে।”

স্থানীয় এলাকার বাসিন্দারা এমপি শাহজাহান চৌধুরীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে খাল-নদী দূষণ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবীও জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

আমিরাবাদে  টংকাবতী খাল পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

প্রকাশিত: ০৮:১৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬