
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদে ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন করা হয়েছে।
১৬আগস্ট দিনব্যাপী এমএইচ নুরুল আলম আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙনে লোহাগাড়া মা শিশু হাসপাতালের সার্বিক সহযোগিতায় পশ্চিম হাজারবিঘা যুব সমাজের আয়োজনে আমেরিকা প্রবাসী মুজিবুর রহমানের সৌজন্যে ২৫০জনের অধিক রোগীদের মাঝে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পন্ন হয়।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে রোগীদের কে চিকিৎসা সেবা দিয়েছেন পশ্চিম হাজার বিঘা গ্রামের সন্তান ডা.সাইফুর রহমান শিশির। রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধও বিনামুল্যে প্রদান করা হয়েছে।
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজারবিঘা গ্রামে তার বাড়ি। ওই গ্রামের খলিলুর রহমান প্রকাশ খুলু মিয়ার দৌহিত্র এবং হাজি খানে আলম পুত্র।
ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাথে ছিলেন একই গ্রামের কৃতি সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ হামিদ।
ডা.সাইফুর রহমান শিশির বলেন, আমার গ্রামের বাড়িতে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করেছি। আমি যতটুকু চিন্তা করেছি তার চেয়ে অনেক বেশি ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাড়া পেয়েছি। ২৫০জনের অধিক এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দিয়েছি।এ ক্যাম্প করেছি দরিদ্র ও অসহায় মানুষকে সেবা দিতে। এ পেশা মহৎ পেশা। মানুষের সেবা করার অনেক সুযোগ থাকে। ছোট্ট বেলায় থেকেই আমার ইচ্ছে ছিল, এলাকার মানুষের সেবা করব। তিনি আরও রলেন, আমাদের কে সচেতন থাকতে হবে। গ্রামের একটা সমস্যা,রোগীদের রোগটা গভীর পর্যায়ে চলে যাওয়ার পরেই ডাক্তারের কাছে আসে। তারা কিন্ত প্রাথমিক ভাবে ডাক্তারের কাছে যায়না। আমি বলতে চাই, প্রাথমিকভাবে উপসর্গ হলে আপনরা যেকোন চিকিৎসকের শরাপন্ন হবেন। তাহলে জটিল রোগ হওয়ার সম্ভাবনা থাকবেনা।
ডা.শিশির আরও বলেন, আমি লোহাগাড়া মা শিশু হাসপাতালের শনিবার ও রোববার দুইদিন চেম্বার করি। সেখানেও গরীব রোগীদের জন্য আমার সাধ্যমত তাদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করব। ফ্রি চিকিৎসা প্রথমে
ক্যাম্প শুরু করলাম। এটার ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। সবার কাছে দোআ কামনা করছি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















