
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা উন্নয়ন তহবিলের এল.জি এস.পি -৩ ২০১৯-২০২ বছরের অর্থায়নে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য,বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক,উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় আমিরাবাদ ইউনিয়নের অসহায় যুব মহিলাদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
৬ সেপ্টম্বর ( রোববার) সকাল ১১ টায় আমিরাবাদ ইউনিয়নের হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুছ ।
এসময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপির সেক্রেটারি নিউটন চক্রবর্তী, ইউপি সদস্য আতাউর রহমান চৌধুরী বাবুল, জাহাঙ্গীর আলম, মহিলা সদস্য আরজু, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন চৌধুরী মনি প্রমুখ।
এসময় আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ বলেন,
উপজেলা উন্নয়ন তহবিলের এল.জি এস.পি -৩ ২০১৯-২০২ বছরের অর্থায়নে আমাদের মাননীয় এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় আমিরাবাদ ইউনিয়নের অসহায় যুব মহিলাদের সেলাই প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করা হয়।
এই প্রশিক্ষণে মোট ১৩ জন বেকার যুব মহিলাকে এক সাপ্তাহ সেলাই প্রশিক্ষণ দেয়া হবে। এতে করে তাদের আত্মনির্ভশীলতার সুযোগ সৃষ্ঠি হবে। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে বিনামূল্যে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন নগদ টাকা বিতরণ করা হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 



