
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায়,দুঃস্হ ও হত দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৯ ডিসেম্বর দুপুর ১ টার দিকে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সফল সভাপতি,শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরীর পক্ষ থেকে তার নিজ বাড়ী প্রাঙ্গণে ২`শ হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ শিক্ষাবিদ অলি উল্লাহ চৌধুরী,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সফল সভাপতি,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আশরাফ আলী চৌধুরীর সুযোগ্য দৌহিত্র, শিক্ষানুরাগী, সমাজসেবক ও শিল্পপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল, লোহাগাড়া থানার এসআই অজয় দেবশীল,চুনতি ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শরফুদ্দিন খাঁন সাদিসহ অনেকেই।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




