
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে পরিচিত। এই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন যুব সমাজের অহংকার ও সমাজসেবক এসএম ইউনুছ। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিটি এলাকার রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন ধরণের অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছেন। এলাকায় এলাকায় মানুষের পাশে ছুটে যাচ্ছেন দুর্বার গতিতে।যেখানে যাচ্ছেন সেখানে পাচ্ছেন মানুষের অকৃত্রিম ভালবাসা। তার উন্নয়নমুলক কর্মকান্ড দেখে এলাকার মানুষ অনেক বেশী এবং আনন্দিত।
সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ উন্নয়নের কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্টায় আমিরাবাদের বিভিন্ন এলাকায় উন্নয়নমুলক কর্মকান্ডগুলো করে যাচ্ছেন বলে ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী ইউপি নির্বাচনে আশা আকাঙ্কার প্রতীক সমাজসেবক এসএম ইউনুছ।
৮ জানুয়ারী দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমিরাবাদের বিভিন্ন এলাকায় চলমান প্রকল্প বাস্তবায়নের অাওতায় ৪০দিনের কর্মসুচির ৪টি প্রকল্পের কাজ পরিদর্শন করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ। প্রকল্পগুলো হলো মধ্য আমিরাবাদ বধু পুকুর পাড় হইতে সড়কে মাটি দ্বারা উন্নয়ন, মুন্ডা পাড়া সড়ক, পুর্ব সুখছড়ি সড়ক ও গোলাম নবী হাজির পাড়া সড়ক।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন আমিরাবাদ ইউপির সেক্রেটারি নিউটন চক্রবর্তী,আমিরাবাদ ইউপি মেম্বার মৃণাল কান্তি মিলন,উপজেলা যুবলীগ নেতা মুহাম্মদ আদেল চৌধুরী, আমিরাবাদ ইউপির মেম্বার মাস্টার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রেহেনা আকতার, আরজু আকতারসহ অন্যান্যরা।

আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএস ইউনুছ বলেন, তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে আমিরাবাদের বিভিন্ন এলাকায় উন্নয়নমুলক কর্মকান্ড গুলেনার যথাযথভাবে চালিয়ে যাচ্ছেন। মাননীয় এমপি মহোদয়ের আন্তরিক সহযোগীতা নিয়ে বিভিন্ন এলাকার রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন ধরণের অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ছোট কাল থেকে স্বপ্ন দেখতাম মানুষের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ করার। মহান আল্লাহর অশেষ রহমতে মানুষের অকৃত্রিম ভালবাসা নিয়ে তিনি এলাকায় মানুষের পাশে থেকে আর্থিকভাবে সার্বিক সহযোগীতা দিয়ে যাচ্ছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন মানুষের পাশে থেকে এলাকা জনগণের কল্যাণে ও মঙ্গলে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আমিরাবাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলাকার মানুষের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















