ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে হাটহাজারী প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত

খোরশেদ আলম শিমুল
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত হাটহাজারী উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন হাটহাজারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর বর্ধিত সভা বৃহস্পতিবার(১৮এপ্রিল) রাতে শারজাস্থ একটি হোটেলে প্রকৌশলী এস এম মহিউদ্দিন বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‘একতাই শক্তি, সামাজিক ও অর্থনৈতিক মুক্তি’ স্লোগানে প্রতিষ্ঠিত সংগঠনটি সাম্প্রতিক বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রণালয়ের অধীনে (রেজি নং-১৩২৪৯) নিবন্ধনভূক্ত হয়। নব উদ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আয়োজিত এই বর্ধিত সভায় মোহাম্মদ ওসমানের সঞ্চালনায় সমিতির সদস্য সংগ্রহে করণীয়, ভবিষ্যৎ পরিকল্পনা ও গঠনতন্ত্রের উপর আলোচনায় অংশগ্রহণ করেন শারজা, দুবাই, আজমান, রাস আল খাইমা, আবুধাবি, উম্ম আল কোয়াইন, ফুজাইরাহ ও আল ধেইদের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রকৌশলী এস এম মহিউদ্দিন বেলালকে সভাপতি ও মোহাম্মদ ওসমান কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সহ -সভাপতি মো. এমরান, মো. ইয়াসিন, যুগ্ন-সম্পাদক মো. আনোয়ারুল হক, মোজাম্মেল হক, মিজানুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, অর্থ সম্পাদক মো. সাইফুদ্দিন, সহ-অর্থসম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মো. জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. দেলোয়ার হোসাইন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাঈম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. আবছার, সহ-ক্রীড়া সম্পাদক ফয়জুল আলম, আইন বিষয়ক সম্পাদক হেলাল বাদশা, ধর্ম-বিষয়ক সম্পাদক হাফেজ মো. জানে আলম কে দায়িত্ব প্রদান দেয়া হয়।
নতুন কমিটির পরিচিতি সভায় বক্তারা বলেন, এই সংগঠনটি আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসে যেমন কাজ করবে তেমনি হাটহাজারী প্রবাসীদের নিয়ে দল মত নির্বিশেষে একই ব্যানারে অত্র এলাকার মানুষের সেবা ও অর্থনৈতিক মুক্তি লক্ষ্যে কাজ করবে।বক্তারা বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত এই সংগঠনের যোগদানের জন্যে হাটহাজারী প্রবাসীদের আহ্বান করেন। সভা শেষে সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্য মাহবুব আলম ও নুরুল আবছার সভাপতি ও সম্পাদকের হাতে কার্য নির্বাহী কমিটি, গঠনতন্ত্র ও নিবন্ধনের সনদ তুলে দেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আমিরাতে হাটহাজারী প্রবাসী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত

প্রকাশিত: ১২:২৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯