
রায়হান সিকদারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক,সাবেক ছাত্রনেতা সালা উদ্দীন চৌধুরী সোহেল।
মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কমিটি প্রকাশ পায়।
উক্ত কমিটিতে তাকে সদস্য,হিসেবে নির্বাচিত করা হয়।
নবগঠিত দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা সালা উদ্দিন চৌধুরী সোহেল তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রতিবেদককে জানান, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে আমাকে সদস্য হিসেবে মনোনীত করার জন্য বিএনপির সম্মানিত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।বিশেষ ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, বীর চট্রলার গর্ব বিএনপি’র জাতীয় নির্বাহি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল ভাই এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া চেয়ারম্যান এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এর প্রতি।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালা উদ্দিন চৌধুরী সোহেল আরও বলেন, দল আমার উপর যে দায়িত্ব প্রদান করেছেন তা আমি যথাযথ ভাবে পালন করব ইনশাল্লাহ।
আমাদের রাজনীতি হবে মেধাভিত্তিক।যেখানে রাষ্ট্র ও সমাজ নতুনভাবে সুসংগঠিত হবে। কোন চাঁদাবাজি,দখলবাজীদের বিএনপিতে ঠাঁই হবেনা। সুন্দর রাষ্ট্র,সুন্দর সমাজ বির্নিমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে ইনশাল্লাহ।সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















