ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন আব্বাস ঘোনায় সংরক্ষিত বনের তিন একর বন ভূমি জবর দখলমুক্ত

রায়হান সিকদারঃ

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন  আজিজনগর বিটে আব্বাসের ঘোনা নামক সংরক্ষিত বনের লেবুবাগান কেটে প্রায় তিন একর বন ভূমি জবর দখলমুক্ত করা হয়েছে।

২জুলাই দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মোঃ গাজী বাহার উদ্দিন।

জানা যায়, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন আজিজনগর বিটে আব্বাসের ঘোনা নামক সংরক্ষিত বনের জায়গায় তিন একর বনভূমিতে লেবু বাগান করে জবর দখল করে রাখে একটি প্রভাবশালী চক্র। বুধবার দিনব্যাপী চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোঃ ইয়াছিন নেওয়াজ নির্দেশনায় উক্ত জবরদখলকৃত বনের জায়গায় অভিযান পরিচালনা করে বন্যপ্রানী অভয়ারণ্যের প্রায় তিন একর জায়গা জবর দখল মুক্ত করা হয় এবং সেখানে পশুখাদ্য উপযোগী বাগান সৃজনের কাজ চলমানও রয়েছে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মোঃ গাজী বাহার উদ্দিন বলেন,আজিজনগর বিটে প্রায় তিন একর জায়গা দখল করে রেখেছিল একটি প্রভাবশালী চক্র। চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোঃ ইয়াছিন নেওয়াজ স্যারের  নির্দেশনায় দিনব্যাপী অভিযান চালিয়ে বনভূমির জায়গা অবৈধভাবে দখলকৃত জায়গায় দখলদারদের সরিয়ে সেই জমি পুনরুদ্ধার করা হয়েছে। পশুখাদ্য উপযোগী বাগান সৃজনের কাজ চলমানও রয়েছে এবং বনভূমি জবরদখলমুক্তের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে ও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের আওতাধীন আব্বাস ঘোনায় সংরক্ষিত বনের তিন একর বন ভূমি জবর দখলমুক্ত

প্রকাশিত: ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫