ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

বাংলাদেশ পুলিশের বরখাস্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুজ্জামানকে ভারতে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রংপুরের আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার অন্তর্গত অরক্ষিত সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন আরিফুজ্জামান। ওই সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে স্বরূপনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে একাধিক পরিচয়পত্র ও সরকারি নথি উদ্ধার করা হয়।

৪৮ বছর বয়সী আরিফুজ্জামানের বাড়ি নীলফামারীর শাহীপাড়া গ্রামে। সর্বশেষ তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ ইউনিটে সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। তবে গত বছরের অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে ফরেনার্স আইন ও ভারতীয় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। রোববার বসিরহাট মহকুমা আদালতে তাকে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জেলহাজতের নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের মধ্যে এএসপি আরিফুজ্জামানের নাম উঠে আসে। ওই সময় তিনি রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শেখ হাসিনার সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আবু সাঈদ হত্যা মামলার আসামি এএসপি আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার

প্রকাশিত: ০৭:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫