
নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়া উপজেলার কেওচিয়া ইউনিয়ন এলডিপির বর্ধিত সভা শনিবার বিকালে কেরানীহাটস্থ নিজস্ব কার্যলয়ে প্রবীণ রাজনীতিবীদ মোহাম্মদ ইউনুচ মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। উক্ত সভায় প্রত্যক্ষ ভোটে আবু ছৈয়দ কোম্পানীকে কেওচিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি নির্বাচিত করা হয়। কেওচিয়া ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুর রহিম মেম্বার, এলডিপি নেতা, মোহাম্মদ জাকারিয়া মেম্বার, কবির আহমদ মেম্বার, নুরুন্নবী মেম্বার, মোহাম্মদ ছিদ্দিক, সাচি মিয়া, নুরুল আলম,লিয়াকত আলী, মোহাম্মদ ইউছুপ ও মোহাম্মদ আলমগির।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















