ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ভোক্তাদের স্বস্তি:

আবারও এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছে

আবারও কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছে। এর আগে ২ ফেব্রুয়ারি ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫৬ টাকা।
এদিকে নতুন ঘোষণায় অটোগ্যাসের দামও কমানো হয়েছে। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬১ টাকা ৮৬ পয়সা।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয়ের সঙ্গে সমন্বয় করেই এলপিজি ও অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

ভোক্তাদের স্বস্তি:

আবারও এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছে

প্রকাশিত: ১০:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬