ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবদুল কাদের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল এক হাজার রোগী

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

১৪ই এপ্রিল( মঙ্গলবার) উপজেলার আমিরাবাদ মাস্টার হাট এলাকায় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অসহায় রোগীদের জন্য তৃতীয় বারের মতো বিনামূল্যে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন আবদুল কাদের ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

দিনব্যাপী চলা এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ১১ জন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, ডেন্টাল,সার্জারি, বক্ষ ব্যাধি, চক্ষু,গাইনী,বাত-ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। লোহাগাড়া রক্ত দান গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ক্যাম্পে উপস্থিত ৩০০ জন ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষ আর্থিক সমস্যার কারণে ফি দিয়ে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবদুল জলিল,লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম,
লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, আবদুল কাদের ফাউন্ডেশনের পরিচালক ও কৃষি উদ্যোক্তা আব্দুল্লাহ মো. শরীফ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

আবদুল কাদের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল এক হাজার রোগী

প্রকাশিত: ০৩:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬