
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকের হোসাইন মাহমুদ, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল ইসলাম।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি,সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্হিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় করোনাকালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উদযাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




