
রায়হান সিকদারঃ
“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাছাই প্রজন্ম বাঁচাই জিবন” এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৬জুন) বিকেলে আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে বটতলী মোটর স্টেশনস্থ এলাকা থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেস্ট চৌধুরী প্লাজার সামনে এসে সমাবেশে মিলিত হয়।
আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান এর সভাপতিত্বে আমিরাবাদ ইউনিয়ন যুব বিভাগ সেক্রেটারি মুহাম্মদ আরিফ উল্লাহর সঞ্চালনায় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বটতলী শহর আমীর অধ্যাপক জালাল আহমদ।
বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, মাষ্টার মোবারক আলী, আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম, মাষ্টার রাশেদুল আলম চৌধুরী, সাঈদুল ইসলাম, হাফেজ জাহেদ হোসেন ও শ্রমিক নেতা সাহাব উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজ তথা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিচ্ছে। আমাদের সন্তানদের হাতে সিগারেটসহ মাদক দ্রব্য তুলে দিয়ে বিপথগামী করা হচ্ছে। মাদক মুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ার জন্য সবাইকে কাজ করতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
























