ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু

আনঅফিশিয়াল মোবাইলফোন বিক্রির সময় বাড়ল

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মোবাইলফোনের পরিচয় নিবন্ধন ব্যবস্থা ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। নতুন এ ব্যবস্থা চালুর আগে বাজারে থাকা ও পাইপলাইনে আসা আনঅফিশিয়াল মোবাইলফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

সময় বাড়ল মার্চ পর্যন্ত

বুধবার (১০ ডিসেম্বর)
সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়,

মজুদ ও পাইপলাইনের আনঅফিশিয়াল মোবাইল আগামী মার্চ মাস পর্যন্ত বিক্রি করা যাবে;

এ সময় কেনা ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হবে;

মার্চের পর কোনো প্রকার আনঅফিশিয়াল ফোন বিক্রি বা বাজারজাতের সুযোগ থাকবে না।

বৈঠকে উপস্থিত মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম বলেন, ব্যবসায়ীদের উদ্বেগ ও বাজারের বাস্তবতা বিবেচনায় সরকার সময় বাড়ানোর বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিক ঘোষণা দেবে সরকার।

এনইআইআর–সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

বিকেলে সিদ্ধান্তের আগেই ব্যবসায়ীদের একাংশ কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। সন্ধ্যা ৬টার দিকে তাঁরা এনইআইআর সিস্টেমের বিভিন্ন ত্রুটি ও নিবন্ধন ব্যবস্থার জটিলতা দূর করার দাবিতে অবরোধ শুরু করেন। এতে ওই এলাকার যানচলোয়াত বাধাগ্রস্ত হয়।

ব্যবসায়ীদের দাবি, সিস্টেমে থাকা ত্রুটি দূর না করলে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং প্রকৃত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।

আন্দোলন প্রত্যাহার হতে পারে

আন্দোলন প্রসঙ্গে মো. আসলাম বলেন,
“সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান হবে। সময় বাড়ানোর সিদ্ধান্তের পর পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে। আলোচনার পর শিগগিরই আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।”

সরকার ও ব্যবসায়ীরা মনে করছেন, মার্চ পর্যন্ত সময় পাওয়ায় বাজারে থাকা আনঅফিশিয়াল ফোন নিষ্পত্তি করা সহজ হবে এবং নতুন এনইআইআর ব্যবস্থাও ধাপে ধাপে কার্যকর করা যাবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু

আনঅফিশিয়াল মোবাইলফোন বিক্রির সময় বাড়ল

প্রকাশিত: ১০:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫