
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মাটি দিয়ে সাধারণ মানুষ চলাচলের রাস্তায় নির্মিত বক্স কালভার্টের মুখ ভরাট করেছে বলে অভিযোগ উঠেছে। এতে বর্ষাকালে জলাবদ্ধতার আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। এ অবস্থায় এ কালভার্টটি দখলমুক্ত করে পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার আধুনগর রশিদার ঘোনা বদিউর রহমান সড়কটি অত্যন্ত গুরুত্বপুর্ণ সড়ক। সড়কটি দিয়ে হাজার হাজার মানুষ, গাড়ি ও সাধারণ শিক্ষার্থী চলাচল করে। এটি দুই শত বছরের পুরোনো সড়ক।
সড়কের মাস্টার জকরিয়ার বাড়ির পার্শ্বে রয়েছে একটি বক্স খালের কালভার্ট। কালভার্ট টি সরকারি ভাবে বিগত ২০১৩ সালে ২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়। এ কালভার্টটি দিয়ে জমির পানি চলাচল করে থাকে।
স্থানীয় বাসিন্দা মাস্টার জকরিয়া বলেন, গতকাল রাতের আধারে মাটি ভরাট কে কেন্দ্র করে প্রভাব কাটিয়ে কালভার্ট বন্ধ করে মাটি ফেলছেন। এতে বর্ষা মৌসুমের সময় কালভার্টটি বন্ধ থাকলে পানি চলাচলসহ বিভিন্ন ধরণের অসুবিধার সম্মুখিন হতে হবে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
স্থানীয় কৃষকরা জানান, কালভার্টটির আশপাশের জমিতে নানা বিভিন্ন জনের ধানি জমি রয়েছে। পানিপ্রবাহ ও জলাবদ্ধতা নিরসনের জন্য একটি কালভার্ট ছিলো। বর্তমানে প্রভাব কাটিয়ে সরকারি কালভার্টের মুখটি বন্ধ করে মাটি ফেলে খাল ভরাট করছেন।
এলাকাবাসীর অভিযোগ, খালের বিভিন্ন স্থানে মাটি ভরাটের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল উৎপাদন ব্যাহত হবে। এতে তাঁরা ক্ষতির শিকার হবেন। কালভার্টটি পুনরুদ্ধারে এলাকাবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও চেয়াম্যানের কাছে আবেদন জানিয়েছেন।
আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ,নাজিম উদ্দিন বলেন, সরকারি চলাচলে রাস্তায় নির্মিত বক্স কালভার্ট দখল করে মাটি ভরাট সম্পুর্ণ অন্যায়। কালভার্ট বন্ধ করলে জনদুর্ভোগ ও পানি চলাচলে বিঘ্নতা সৃষ্টি হবে। স্থানীয় এলাকার বাসিন্দা জকরিয়া মাস্টারের মাধ্যমে জানতে পারি। ঘটনাস্থলে গ্রাম পুলিশকে পাঠিয়েছি। মেম্বারকেও বলেছি। ইউএনও স্যারকেও বিষয়টি অবগত করছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) নাহিদ আহমেদ জাকির বলেন, সরকারি কালভার্টে মাটি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া সম্পুর্ণ অন্যায়। এটি কারো এখতিয়ার নেই। বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে জানাচ্ছি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, কালভার্টের মুখ ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করার কারও এখতিয়ার নেই।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যানকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















