
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম নিলেন বিশিষ্ট সমাজকর্মী ও সেবক আলহাজ্ব নাজিম উদ্দিন ।
২০ সেপ্টেম্বর ( রোবার) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের মরহুম বাদশা মিয়ার পুত্র ।
সমাজকর্মী ও সেবক আলহাজ্ব নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন । লোহাগাড়ার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত থেকে তিনি তরুণদের মাঝে সুস্থ-সুন্দর উদ্দীপনা সৃষ্টিতে অফুরন্ত প্রেরণা যুগিয়েছেন।
এসময় তিনি বলেন, আধুনগর ইউনিয়নে তাঁর সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড রয়েছে এবং ব্যাপক ব্যক্তিগত পরিচয় রয়েছে। তিনি দৃঢ় বিশ্বাস করেন আধুনগর তারুণ্যশক্তি নির্বাচনে তাঁর পক্ষে কাজ করবেন। কারণ বিভিন্ন সংগঠনে তাঁর সম্ভব সহযোগিতার হাত বাড়িয়েছেন।
তিনি আরো বলেন, আমি জনগণের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখতে চাই, কেননা মানুষের সেবা করা একটি মহৎ কাজ এবং মানুষের সেবার মাঝেই আত্মতৃপ্তি পাওয়া যায়। মানুষের সেবাই পরকালের মুক্তি। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা ও অান্তরিক দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য লোহাগাড়া উপজেলার তিন ইউনিয়ন পরিষদ লোহাগাড়া সদর , আমিরাবাদ ও আধুনগরের ইউপি নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর, প্রত্যাহারের তারিখ ৩ অক্টোবর ও ভোটগ্রহনের তারিখ ২০ অক্টোবর।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















