
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুলপাগলী ও রশিদার ঘোনা এলাকার জনসাধারনের যাতায়াতের সুবিধার্থে ২২অক্টোবর সকালে ক্ষতিগ্রস্থ রাস্তা ও ব্রীজ নির্মানের আগে পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আয়ুব মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আধুনগর ইউপি সদস্য সিরাজুল ইসলাম, চেয়ারম্যানের পুত্র শওকত হোসেন রিফাত ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব মিয়া বলেন, আমি ওয়াদা অনুযায়ী আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। ওয়াদা অনুযায়ী আমি অত্র এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা ঘাট, কালভার্ট ও ব্রীজের অনেক উন্নয়ন করেছি।অবশিষ্ট ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রীজের উন্নয়ন আমার আমলে সম্পূর্ন করবো ইনশাআল্লাহ। তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন। আগামীতে এলাকার মানুষের সেবায় নিয়োজিত থাকতে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 























