
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক শিক্ষকের বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। গত ৭ই এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ৯নাম্বার ওয়ার্ডের মন্সুর আলী সিকদার পাড়ায় এ চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ইছহাক আমিরাবাদ সুফিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
ভুক্তভোগী ওই এলাকার বাসিন্দা অধ্যাপক ইছহাক চৌধুরীর সহধর্মীনি ফরিদা ইয়াছমিন বাদি হয়ে অজ্ঞাতনামা চোর/ চোরেরা বিবাদী করে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে উল্লেখ, গত ৭ই এপ্রিল রাত ৯টার দিকে ফরিদা ইয়াছমিনের স্বামী অধ্যাপক ইছহাক চৌধুরী হঠাৎ অসুস্থ হয়ে,পড়লে চট্টগ্রাম শহরে একটি হাসপাতালে নিয়ে যায়। বসতঘর জনশূন্য থাকে। তার বাড়ির পার্শ্ববর্তী লোকজন আমাকে বসতঘর চুরি হওয়ার খবর দেয়। তার স্বামী সুস্থ হওয়ার পর ১৩ই এপ্রিল সকাল ১০টার দিকে তার বাড়িতে এসে দেখতে পাই বাড়ির প্রথম দরজার তালা ভাঙ্গা। তার রুমে ঢুকে দেখতে পান ওভারড্রয়ারে রেখে যাওয়া নগদ টাকা, জায়গার বিভিন্ন কাগজপত্র নিয়ে যায়, বাড়িতে থাকা আইপিএসের ব্যাটারি নিয়ে যায় চোরেরা।তার বাড়ির জিনিসপত্র গুলো,ছড়িয়ে ছিটিয়ে রাখে।
ভুক্তভোগী ফরিদা ইয়াছমিন বলেন,চট্টগ্রাম শহরে স্বামী নিয়ে হাসপাতালে অবস্থান করি। ১৩এপ্রিল সকালে বাড়িতে এসে দেখতে পাই বাড়ির দরজার তালা ভাঙা। আমার বসতঘরে রুমে ঢুকে দেখতে পাই ওভারড্রয়ারে রেখে যাওয়া নগদ টাকা, জায়গার বিভিন্ন দলিলসহ কাগজপত্র নিয়ে যায়, বাড়িতে থাকা আইপিএসের ব্যাটারি নিয়ে যায় চোরেরা। বাড়ির জিনিসপত্র গুলো,ছড়িয়ে ছিটিয়ে রাখে। এ ব্যাপারে থানায় অভিযোগও দায়ের করেছি।
লোহাগাড়া থানার এএসআই লূৎফুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 
