রায়হান সিকদার, লোহাগাড়াঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ১৮মে সকালে লোহাগাড়া উপজেলার আধুনগরে আবদুল বারী আয়শা ট্রাষ্টের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এলাকার ২হাজার অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
অসহায় ও দুঃস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন আধুনগরের কৃতি সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর,আধুনগর ইউনিয়নের আগামী দিনের আশা আকাঙ্কার প্রতীক,আলহাজ্ব মুহাম্মদ হারুনুর রশিদ।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মুহাম্মদ ফরিদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মুহাম্মদ হারুনুর রশিদ বলেছেন,
প্রতি বছরের ন্যায় এলাকায় অসহায় ও হত দরিদ্র ২হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেছি।
এলাকার অসহায় ও হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেকে অনেক বেণী গর্ববোধ মনে করি।
যতদিন বেঁচে থাকব ততদিন মানুষের কল্যাণে ও মঙ্গলের জন্য কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















