
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের মনোনীত মেম্বার প্রার্থী সমাজসেবক ও যুব সমাজের অহংকার, বর্তমান সফল মেম্বার মোহাম্মদ আবদুল মালেক নির্বাচনী এলাকায় টিউবওয়েল প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় চষে বেড়াচ্ছেন। তার নির্বাচনী এলাকায় মানুষের অকুতোভয় ভালবাসায় সিক্ত হচ্ছেন। সাধারণ মানুষের এমন ভালবাসায় প্রতিদিন মুগ্ধ হচ্ছেন তিনি। বিগত দিনে এলাকায় মানুষের সেবক হিসেবে এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় ভাল কাজে নিয়োজিত রেখেছেন বলেও মানুষের এমন ভালবাসা ও আন্তরিকতায় মুগ্ধ হচ্ছেন। সাধারণ মানুষকে নিয়ে মেম্বার আবদুল মালেক স্বপ্ন দেখেন,স্বপ্ন বুনেন।
এমন মানুষের ভালবাসার প্রতিদান ও ঋণ কখনো ভুলার নয়। আমি জনগণ ভালবাসে। জনগণের পছন্দের প্রতীক টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবে ।
আধুনগর ইউপির টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থী ও বর্তমান মেম্বার যুব সমাজের অহংকার মুহাম্মদ আবদুল মালেক জানান,আমি সত্যিই গর্বিত। আমি ঋণী। আমি এলাকার জনগণের ভালবাসায় সিক্ত। জনগণের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। আমি নির্বাচিত হলে তার ওয়ার্ডকে আধুনিক,মডেল, সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ডে রুপান্তরিত করতে কাজ করবো ইনশাল্লাহ। তাকে আগামী ২০ অক্টোবর নির্বাচনে টিউবওয়েল প্রতীকে জনগণের গণরায়ে মেম্বার পদে নির্বাচিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















