
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বস্তরের জনসাধারণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মাহমুদু্ল হক বা্বুল নির্বাচনী এলাকায় সিএনজি( অটোরিকশা) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় চষে বেড়াচ্ছেন। এলাকাবাসীর মানুষের অকুতোভয় ভালবাসায় সিক্ত হচ্ছেন। সাধারণ মানুষের এমন ভালবাসায় প্রতিদিন মুগ্ধ হচ্ছেন তিনি। বিগত দিনে এলাকায় মানুষের সেবক হিসেবে এবং এলাকার উন্নয়নে নিজেকে সবসময় ভাল কাজে নিয়োজিত রেখেছেন বলেও মানুষের এমন ভালবাসা ও আন্তরিকতায় মুগ্ধ হচ্ছেন। সাধারণ মানুষকে নিয়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল স্বপ্ন দেখেন,স্বপ্ন বুনেন।
১৫ অক্টোবর সকালে তার নির্বাচনী এলাকায় সর্বস্তরের মানুষকে নিয়ে বিশাল নির্বাচনী মিছিল শুরু হয়।সেখানে এলাকার মুরুব্বি ও যুবকরাসহ সর্বস্তরের মানুষ উপস্হিত ছিলেন।
প্রচন্ড রোদ্রকে উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাহমুদুল হক বাবু্লকে অন্তর থেকে ভালবেসে সবাই মিছিলে অংশগ্রহণ করেন।
এমন মানুষের ভালবাসার প্রতিদান ও ঋণ কখনো ভুলার নয়। মাহমুদুল হক বাবুলের সমর্থনে এলাকায় বিশাল মিছিলে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
আধুনগর ইউপির অটোরিকশা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী,সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মাহমুদুল হক বাবুল জানান,আমি সত্যিই গর্বিত। আমি ঋণী। আমি এলাকার জনগণের ভালবাসায় সিক্ত। জনগণের ভালবাসা পেয়ে আমি মুগ্ধ হয়েছি। আপনার ভালবাসা কখনো ভুলবোনা। তিনি আরও জানান,আমি বিগত দিনে আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। মানুষের কল্যাণে কাজ করেছি নির্বাচিত হলে আধুনগর ইউনিয়নকে একটি আধুনিক,মডেল, সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ডে রুপান্তরিত করতে কাজ করবো ইনশাল্লাহ। তাকে আগামী ২০ অক্টোবর নির্বাচনে সিএনজি( অটোরিকশা) প্রতীকে জনগণের গণরায়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
আধুনগরের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল সর্বস্তরের মানুষের ভালবাসা,সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















