
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২০অক্টোবর আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাজিম উদ্দিনের পক্ষে প্রচারণায় নেমেছে তার ছোট ভাই প্রবাসী বাহার উদ্দিন।
২৫সেপ্টেম্বর সারাদিন আধুনগরের বিভিন্ন এলাকায় প্রচারণায় ব্যস্ত সময় পার কাটান সৌদি প্রবাসী বাহার উদ্দিন।
চেয়ারম্যান প্রার্থী নাজিম ইতিমধ্যে প্রচার-প্রচারণায় মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।
চেয়ারম্যান প্রার্থী নাজিমের ছোট ভাই মোহাম্মদ বাহা উদ্দিন জানান, আমার মরহুম বাবা এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।আমার মরহুম বাবার মত আমার বড় ভাই দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করেছেন। আমরা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। বিজয় ইনশাল্লাহ আমাদের হবেই।
তিনি তার ভাই চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিনের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















