
দেশবাংলা ডেস্কঃ
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ২৭ ফেব্রুয়ারি।
রবিবার ১৬ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। এর আগে বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সচিব মো. আলমগীরসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 




















