ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে ঐতিহাসিক হবে:ধর্ম উপদেষ্টা

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক ক্ষণ উল্লেখ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, আগামী দিনে যে সরকার আসবে, তা ভালোও হতে পারে, খারাপও হতে পারে—এ বাস্তবতার জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ভালো প্রত্যাশা করলেও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়াই দায়িত্বশীল নাগরিকত্বের পরিচয়।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় শতবর্ষী প্রাচীন সাতকানিয়া আদালতের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ আবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উৎসবমুখর পরিবেশে বহুদিন পর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। নির্বাচন শেষে জনগণের রায়ে যারা নির্বাচিত হয়ে আসবেন, তাদের হাতেই রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করা হবে।
নির্বাচন-পরবর্তী বাস্তবতা নিয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. খালিদ হোসেন বলেন, আগামী দিন সুন্দর হবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে আমাদের কাঙ্ক্ষিত সরকার নাও আসতে পারে। সরকার ভালোও হতে পারে, খারাপও হতে পারে। সেজন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আইনের শাসন না থাকলে সমাজে ‘মব জাস্টিস কালচার’ গড়ে ওঠে, যা রাষ্ট্র ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম অঙ্গীকার। বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।
সাতকানিয়া আদালতের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, শতবর্ষী এই আদালত ভবনের অবকাঠামোয় আমূল পরিবর্তন আনা হবে। বর্তমান ভবন পরিবর্তন করে আধুনিক মাল্টিস্টোরেড ভবনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তিনি ইতোমধ্যে সংশ্লিষ্ট আর্কিটেক্টের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান।
সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি মোঃ সোলাইমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আরাফাতুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহছান খালিদ, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, এডভোকেট মাহমুদুল হক, সহ-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, এডভোকেট এ এম ফয়সাল ও এডভোকেট সুজন পালিত।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচার বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে ঐতিহাসিক হবে:ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ০৬:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬